শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমরাজনীতিদুর্নীতি প্রতিরোধের নির্বাচন হবে এবার: জামায়াত নেতা তাহের

দুর্নীতি প্রতিরোধের নির্বাচন হবে এবার: জামায়াত নেতা তাহের

favicon
ভোরের আলো ডেস্ক:
দুর্নীতি প্রতিরোধের নির্বাচন হবে এবার: জামায়াত নেতা তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অতীতের জাতীয় সংসদ নির্বাচনগুলো মূলত ক্ষমতার পালাবদলের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং ক্ষমতায় গিয়ে বিভিন্ন সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, তাই আসন্ন নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নির্বাচন।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, এবারের নির্বাচন জুলুম ও চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তির একটি সুযোগ। একটি রাজনৈতিক দল নতুন করে স্বৈরাচারী আচরণ শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটবে এবং নতুন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। উন্নয়নের স্বার্থে তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


জনসভায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীমের পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জামায়াত ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ।