শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিদ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: বিএনপি ফেভারিট, নির্বাচন বাংলাদেশের নতুন মাইলফলক

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: বিএনপি ফেভারিট, নির্বাচন বাংলাদেশের নতুন মাইলফলক

favicon
ভোরের আলো ডেস্ক:
দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: বিএনপি ফেভারিট, নির্বাচন বাংলাদেশের নতুন মাইলফলক

যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বৃহস্পতিবার প্রকাশিত এক বিশ্লেষণে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি’কে বিজয়ী হিসেবে সম্ভাব্য ফেভারিট হিসেবে উল্লেখ করেছে।


‘দ্য নিউ বাংলাদেশ ইজ অনলি হাফ বিল্ট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে থাকা বিএনপি এখন তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। বিশ্লেষণে এটিকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ ২০০৮ সালের পর এটি প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা মূলত দুই প্রতিষ্ঠিত দলের মধ্যে হবে, যাদের আগের সরকার একইভাবে নিপীড়ন করেছিল। জামায়াতে ইসলামীকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে এটিকে দেশের ‘মধ্যপন্থী ইসলামপন্থী দল’ হিসেবে অভিহিত করা হয়েছে।


দ্য ইকোনমিস্ট মনে করিয়েছে, বাংলাদেশের সমৃদ্ধির জন্য দেশকে সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে, এবং জিতুক না কেন যে সরকারই আসুক, দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে।


বিশেষ করে অর্থনীতিকেই সবচেয়ে জরুরি ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করেছে, তবে বড় পরিবর্তনের প্রয়োজন।


এ বছর বাংলাদেশ বাণিজ্য ও রেয়াতি ঋণের সুবিধা ভোগকারী স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে যাবে। কারখানার দক্ষতা বাড়ানো, সরকারি রাজস্ব বাড়ানো এবং ব্যবসাকে জিম্মি করা দুর্নীতিগ্রস্ত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই দেশের অগ্রগতির মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে ভারতের সঙ্গে সম্পর্ককেও গুরুত্ব দিয়ে বলা হয়েছে, “ভারতীয় কর্মকর্তাদের ভুলভাবে বাংলাদেশকে হিন্দু-বিরোধী হিসেবে চিত্রিত করা দেশের জন্য ক্ষতিকর।” প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের মাধ্যমে দেশ একটি নতুন মাইলফলক স্পর্শ করছে, কিন্তু নতুন বাংলাদেশ গড়ার কঠিন কাজ এখন শুরু হয়েছে।


সূত্র: বাংলাদেশ প্রতিদিন।