‘পাশে থাকার গল্প’ নাটক: ভয়, ভালোবাসা ও পারিবারিক আবহের এক গল্প
ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে পারিবারিক সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘পাশে থাকার গল্প’। শুক্রবার রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে এটি প্রকাশ করা হয়েছে।
নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জোভান ও অভিনেত্রী তটিনী, সঙ্গে আছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান এবং অভিনেত্রী সাবেরী আলম।
নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু, প্রযোজক হিসেবে আছেন জামাল হোসেন। প্রযোজক জামাল বলেন, “পারিবারিক আবহের এই গল্পে আমরা দেখাতে চেয়েছি, এ সময়ে কত সহজে পাশে থাকার দায়িত্ব নেওয়া থেকে ভয় পাই এবং আমাদের মধ্যে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। দর্শক নাটকে সুন্দর একটি নগল্প দেখতে পাবেন।”
নির্মাতা রিংকু বলেন, “আমি বরাবরই গল্প নির্ভর নাটক পছন্দ করি। এই নাটকেও প্রেম ও ভালোবাসার পাশাপাশি আমাদের চারপাশের পারিবারিক জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শকরা এটি উপভোগ করবেন।”