শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিরংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

favicon
ভোরের আলো ডেস্ক:
রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেন মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সে সময় তিনি পীরগাছার ছাউলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন।


আখতার হোসেন বলেন, নির্বাচনের সময় এমন হুমকি উদ্বেগজনক। এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা কামনা করেন। তিনি আরও বলেন, অতীতেও নানা হুমকি ও চাপ মোকাবিলা করেছেন এবং এসব দিয়ে তাদের রাজনৈতিক অগ্রযাত্রা থামানো যাবে না।