গণসংহতি আন্দোলন আজ ঘোষণা করবে নির্বাচনী ইশতেহার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলন তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হবে।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সদস্য সচিব ও রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, ঢাকা-১২ আসনের প্রার্থী তাসলিমা আখতার এবং ঢাকা-৩ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভূঁইয়া সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলীয় নেতারা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক ন্যায়বিচার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাবে।