শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিগণ-অভ্যুত্থানে আহত আশরাফুলের মৃত্যু, পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

গণ-অভ্যুত্থানে আহত আশরাফুলের মৃত্যু, পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
গণ-অভ্যুত্থানে আহত আশরাফুলের মৃত্যু, পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা আশরাফুল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আইসিইউতে তার মৃত্যু হয়।


তার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।


এ সময় দাফন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতাসহ ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।


উল্লেখ্য, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। প্রায় ১৪ মাস থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি তাকে দেশে আনা হয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে চিকিৎসাধীন ছিলেন।