শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনাহিদ ইসলামের জনসভায় বক্তব্য দেওয়া নারী নিয়ে বিতর্ক, এনসিপির ব্যাখ্যা

নাহিদ ইসলামের জনসভায় বক্তব্য দেওয়া নারী নিয়ে বিতর্ক, এনসিপির ব্যাখ্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
নাহিদ ইসলামের জনসভায় বক্তব্য দেওয়া নারী নিয়ে বিতর্ক, এনসিপির ব্যাখ্যা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়া এক নারীকে ঘিরে পরিচয় সংক্রান্ত বিতর্কের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন দলের ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু।


রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জনসভায় ‘শরিফ ওসমান হাদির বোন’ হিসেবে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি আসলে শহীদ শরিফ ওসমান বিন হাদির আপন ফুফাতো বোন শবনম খাদিজা।


তিনি বলেন, শবনম খাদিজা হচ্ছেন ওসমান হাদির বাবার ছোট বোন হাসিনা বেগমের মেয়ে। মিডিয়ায় অপরিচিত কাউকে ‘বোন’ পরিচয়ে বক্তব্য দেওয়ানো হয়েছে— এমন খবরকে তিনি অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।


ডা. মাহমুদা মিতু আরও জানান, জনসভাস্থলের কাছেই বাসা হওয়ায় শবনম খাদিজা ওসমান হাদির বিচারের দাবিতে কিছু বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সেই কারণেই তাকে মঞ্চে কথা বলার সুযোগ দেওয়া হয়।