বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বিশেষ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ৭টায় সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্র পরিদর্শনের সময় ইইউ পর্যবেক্ষক প্রধান বলেন, ভোটগ্রহণ নির্ধারিত সময়েই শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করবেন না বলেও জানান তিনি।
তবে পুরো দিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে শুভকামনা জানান ইভার্স ইজাবস।