বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই শুরু: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই শুরু: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই শুরু: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনের মাধ্যমে জনগণের লুণ্ঠিত অধিকার পুনরুদ্ধারের নতুন লড়াই শুরু হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগের ভিত্তিতে আগামীকাল (মঙ্গলবার) থেকে সংসদীয় রাজনীতির একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যা দেখতে পুরো জাতি অপেক্ষা করছে।


তিনি নির্বাচনে অংশগ্রহণকারী জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এখন সময় জনগণের অধিকার পুনরুদ্ধার করে সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করেছে ৬৮টিতে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।