এনসিপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, মন্ত্রিসভার শপথেও উপস্থিত হবেন না
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপি তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেয়।
তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এনসিপি থেকে নির্বাচিত ছয়জন এমপি। শপথগ্রহণ অনুষ্ঠান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পরিচালনা করেন। সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
এদিকে, মঙ্গলবার সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, “এনসিপি নির্বাচিত এমপিরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।”