বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমবিনোদনচেক বাউন্স মামলায় আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক বাউন্স মামলায় আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

favicon
ভোরের আলো ডেস্ক:
চেক বাউন্স মামলায় আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আর্থিক লেনদেন সংক্রান্ত এক মামলায় নতুন করে আলোচনায় এসেছেন। চেক বাউন্স মামলায় আদালতে হাজির না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।


মামলাটি প্রায় এক দশক পুরোনো। ২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি। অভিযোগ অনুযায়ী, অতিরিক্ত অর্থ দাবি করে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।


পরে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেক বাউন্স করে বলে দাবি মামলাকারীর। একাধিকবার আদালতের সমন জারি হলেও নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত আগামী ২৭ মার্চ তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।


তবে অভিযোগ অস্বীকার করেছেন ‘গাদার ২’ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, ঘটনাটি পুরোনো এবং প্রয়োজনীয় নথির মাধ্যমে সব আর্থিক লেনদেন নিষ্পত্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তার আইনজীবীরা বিষয়টি দেখছেন।


সূত্র: এনডিটিভি