বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিদুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে জোর: মির্জা ফখরুল

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে জোর: মির্জা ফখরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে জোর: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার যে দায়িত্ব সে সেটিই পালন করবে এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে। সরকার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ এগিয়ে নিতে ইতোমধ্যে মন্ত্রণালয়ের একটি টিম পরিদর্শন করেছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যেই সেখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা যাবে।

তিনি জানান, জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়ন, পৌর অবকাঠামো উন্নয়ন এবং কৃষি খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও নারীর উন্নয়নে সরকার কাজ করছে। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমও শুরু হয়েছে।

উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে দেশের ভবিষ্যৎ উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দিকেই গুরুত্ব দেওয়া প্রয়োজন।