বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাআজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ, ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে

আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ, ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ, ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি এগিয়ে এনে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মন্ত্রিপরিষদ বিভাগ-এর নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এ সময় বিশ্ববিদ্যালয়গুলোকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। পাশাপাশি বিদ্যমান আলোর অর্ধেক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করতে বলা হয়েছে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ারকন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং গাড়ির ব্যবহার সীমিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।