সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সরকারের অবস্থান জানতে চাইবে এনসিপি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান সংসদে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধীদল তাদের বক্তব্য দেবে এবং সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সরকারের মনোভাব কী, তা সংসদেই জানতে চাওয়া হবে। এরপর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে একই দিন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলের এক বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল (রোববার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দল।