শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘ধুরান্ধর’ দেখে মুগ্ধ জুনিয়র এনটিআর, রণবীরের অভিনয়ে প্রশংসার ঝড়

‘ধুরান্ধর’ দেখে মুগ্ধ জুনিয়র এনটিআর, রণবীরের অভিনয়ে প্রশংসার ঝড়

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ধুরান্ধর’ দেখে মুগ্ধ জুনিয়র এনটিআর, রণবীরের অভিনয়ে প্রশংসার ঝড়

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে ধুরান্ধর: দ্য রিভেঞ্জ। দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকারাও ছবিটির প্রশংসায় ভাসাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি ছবিটির পুরো টিমকে অভিনন্দন জানান। বিশেষ করে রণবীর সিং-এর অভিনয়ে মুগ্ধতার কথা প্রকাশ করেন তিনি।

জুনিয়র এনটিআর লেখেন, ভারতীয় দর্শকদের জন্য এমন একটি সিনেমা উপহার দেওয়ার জন্য পুরো টিম প্রশংসার দাবিদার। রণবীর শুধু পর্দায় মুগ্ধই করেননি, তার অভিনয় যেন এক অনবদ্য শিক্ষণীয় উদাহরণ হয়ে উঠেছে।

ছবির পরিচালক আদিত্য ধর-এর প্রশংসা করে তিনি বলেন, এমন সাহসী সিনেমা নির্মাণ করতে দৃঢ় বিশ্বাস প্রয়োজন এবং প্রতিটি দৃশ্যকে তিনি ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।

এছাড়া ছবির আবহ সংগীতের জন্য শাশ্বত সাচদেব-এর কাজেরও ভূয়সী প্রশংসা করেন এনটিআর। তার মতে, সংগীত ছবির প্রতিটি দৃশ্যকে আরও বেশি প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।