বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমআইন ও আদালতকেরানীগঞ্জের ‘হত্যা’ মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

কেরানীগঞ্জের ‘হত্যা’ মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

favicon
ভোরের আলো ডেস্ক:
কেরানীগঞ্জের ‘হত্যা’ মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ (১১) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) কেরানীগঞ্জ মডেল থানা-এর উপপরিদর্শক বদিয়ার রহমানের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা গত বছরের ১১ আগস্ট আদালতে প্রতিবেদন জমা দেন। পরে দীর্ঘ পর্যালোচনার পর ৩০ নভেম্বর আদালত মামলার সব আসামিকে অব্যাহতির আদেশ দেন।

কেরানীগঞ্জ মডেল থানার জিআরও আবদুল নূর বিষয়টি নিশ্চিত করেন। তদন্তে উঠে আসে, ভুক্তভোগী জিহাদ জীবিত রয়েছেন এবং ঘটনাস্থল সংক্রান্ত তথ্যেও অসংগতি ছিল। প্রকৃতপক্ষে তিনি অন্য স্থানে আহত হলেও ঘটনাটিকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

এ কারণে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না মামলাটিকে ‘তথ্যগত ভুল’-এর ওপর ভিত্তি করে সব আসামিকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ হেলাল, শেখ ফজলে নূর তাপস এবং আব্দুল্লাহ আল মামুন

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট ও জবানবন্দি অনুযায়ী এটি হত্যা মামলা হিসেবে দায়ের করা হলেও ভুক্তভোগী জীবিত এবং নিজেই আদালতে তা স্বীকার করেছেন। ফলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।