শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বযুক্তরাজ্যে সব ধরনের ভিসা ফি বাড়ছে, ৮ এপ্রিল থেকে কার্যকর

যুক্তরাজ্যে সব ধরনের ভিসা ফি বাড়ছে, ৮ এপ্রিল থেকে কার্যকর

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাজ্যে সব ধরনের ভিসা ফি বাড়ছে, ৮ এপ্রিল থেকে কার্যকর

ভিসা ও নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। নতুন এই ফি কাঠামো আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ মাস মেয়াদি ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২ বছর মেয়াদি ভিসার ফি ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসার ফি ৬৯ পাউন্ড বাড়িয়ে ১ হাজার ১২৮ পাউন্ড করা হয়েছে।

শুধু ভ্রমণ ভিসাই নয়, একাডেমিক উদ্দেশ্যে ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসার ফিও ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। একই হারে বেড়েছে বেসরকারি চিকিৎসা ভিসার খরচ।

এদিকে ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বাড়ানো হয়েছে। বিমানবন্দর ট্রানজিট ভিসায় আড়াই পাউন্ড এবং স্থলপথ ট্রানজিট ভিসায় সাড়ে ৪ পাউন্ড পর্যন্ত ফি বৃদ্ধি করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশে ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার জন্য আবেদনকারীদের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে বলে ধারণা করা হচ্ছে।