সোনার দাম আবার কমল, ভরিতে কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, আজ মঙ্গলবার (২৪ মার্চ) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়।
গত ১৯ মার্চ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভরিতে সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা এবং রুপার দাম ৩৫০ টাকা কমানো হয়।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হয়েছে গত বৃহস্পতিবার বিকেল থেকে।
নতুন দর অনুযায়ী—
- ২২ ক্যারেট সোনা: ২,৪৬,৯২৭ টাকা (প্রতি ভরি)
- ২১ ক্যারেট সোনা: ২,৩৫,৬৭১ টাকা
- ১৮ ক্যারেট সোনা: ২,০২,০২০ টাকা
- সনাতন পদ্ধতির সোনা: ১,৬৪,৫২১ টাকা
অন্যদিকে, রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়।