বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআরও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৫,৪৮২ টাকা

আরও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৫,৪৮২ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
আরও কমল সোনার দাম, ভরিতে কমেছে ৫,৪৮২ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। নতুন এ দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

  • ২২ ক্যারেট: ২,৪১,৪৪৫ টাকা (প্রতি ভরি)
  • ২১ ক্যারেট: ২,৩০,৪৮১ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৯৭,৫৩০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৬০,৯০৫ টাকা

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।