মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং এ সময় প্রয়োজনীয় কিছু নথিতে স্বাক্ষর করেন।

এর আগে তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য।

তিনি এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

এর আগে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেন। নির্বাচনের পর তিনি সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।