টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা
দেশের বাজারে টানা তিন দফায় কমেছে সোনার দাম। সর্বশেষ শুক্রবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। নতুন দামে আজ থেকে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি কিনতে খরচ হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা
এর আগে বৃহস্পতিবার ও মঙ্গলবারও স্বর্ণের দাম কমানো হয়েছিল। ধারাবাহিক এই মূল্য হ্রাসের ফলে বাজারে স্বর্ণের দাম কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।