বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাঈদের ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতায় বিশেষ নির্দেশনা

ঈদের ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতায় বিশেষ নির্দেশনা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতায় বিশেষ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটি শেষে আগামীকাল রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এতে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে স্কুল-কলেজগুলো।

এদিকে ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সারাবছর তদারকি নিশ্চিত করতে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ও পরে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে—

  • ছুটি শেষে ক্লাস শুরুর আগেই প্রতিষ্ঠান সম্পূর্ণ পরিষ্কার করতে হবে
  • প্রতিদিন পরিচ্ছন্নতা বজায় রাখতে তদারকি জোরদার করতে হবে
  • শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে
  • প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে
  • শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে
  • মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে।