বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমশিক্ষাঈদের ছুটি শেষে আজ থেকে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

ঈদের ছুটি শেষে আজ থেকে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের ছুটি শেষে আজ থেকে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে স্কুল-কলেজের ক্যাম্পাস।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে, যা সার্বিক তদারকি করবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্লাস শুরুর আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি নিয়মিত তদারকি, সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যার ওপরও জোর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে এবং একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।