বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতিআজ রাতেই সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

আজ রাতেই সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ রাতেই সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে আজ রোববার (২৯ মার্চ) রাত ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলের মিডিয়া টিমের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, এনসিপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে প্রার্থী ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার ব্যবস্থায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সিটি নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে এনসিপি। বিশেষ করে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রার্থী ঘোষণার এই আয়োজন রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের ধারণা, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে এবারের সিটি নির্বাচনে চমক দেখাতে পারে দলটি।