বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসা২০০ কোটি টাকার সংকটে বন্ধ হাজার কোটি টাকার কারখানা: বিটিএমএ সভাপতির অভিযোগ

২০০ কোটি টাকার সংকটে বন্ধ হাজার কোটি টাকার কারখানা: বিটিএমএ সভাপতির অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
২০০ কোটি টাকার সংকটে বন্ধ হাজার কোটি টাকার কারখানা: বিটিএমএ সভাপতির অভিযোগ

মাত্র ২০০ কোটি টাকার সংকটের কারণে হাজার কোটি টাকার বিনিয়োগের কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-এর সভাপতি শওকত আজিজ রাসেল

রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ইতোমধ্যে ৩৫০টি গার্মেন্টস ও ৫০টির বেশি টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে গেছে।

তার দাবি, এসব কারখানায় হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও মাত্র ২০০ কোটি টাকার আর্থিক সংকটের কারণে সেগুলো বন্ধ হয়ে পড়েছে।

বন্ধ কারখানাগুলো চালু করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ঋণ পুনঃতফসিল করলেই সমস্যার সমাধান হবে না। এর পাশাপাশি পুনঃঅর্থায়নের (রিফাইন্যান্স) ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, ব্যাংকগুলো অনেক সময় নিজেদের হিসাব ঠিক রাখতে ঋণ পুনঃতফসিল করে, কিন্তু এতে মূল সমস্যা সমাধান হয় না।