বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমআইন ও আদালতসাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

favicon
ভোরের আলো ডেস্ক:
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম–এর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তের স্বার্থে তাদের আয়কর নথির মূল অংশসহ ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৬ মে তাদের সম্পদ জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।