মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমশিক্ষাজ্বালানি সংকটে নতুন সিদ্ধান্ত: ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে ক্লাস

জ্বালানি সংকটে নতুন সিদ্ধান্ত: ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে ক্লাস

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সংকটে নতুন সিদ্ধান্ত: ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে ক্লাস

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়–এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস হবে—এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে। জোড়-বিজোড় দিনের ভিত্তিতে এই ক্লাস পরিচালনা করা হতে পারে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাসগুলো অবশ্যই সশরীরে নেওয়া হবে। এমনকি অফলাইন ক্লাসের দিন শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই ক্লাস নেবেন।

তবে এই সিদ্ধান্ত আপাতত প্রাথমিক পর্যায়ের এবং বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা সংশোধন করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া এই ব্যবস্থা শুধুমাত্র ঢাকাসহ শহর এলাকায় কার্যকর হবে কি না, সেটিও পরবর্তী আলোচনার পর জানানো হবে।