বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
হোমশিক্ষামহানগরে চালু হতে পারে অনলাইন–অফলাইন মিশ্র ক্লাস, আজ চূড়ান্ত সিদ্ধান্ত

মহানগরে চালু হতে পারে অনলাইন–অফলাইন মিশ্র ক্লাস, আজ চূড়ান্ত সিদ্ধান্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
মহানগরে চালু হতে পারে অনলাইন–অফলাইন মিশ্র ক্লাস, আজ চূড়ান্ত সিদ্ধান্ত

মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে এক দিন পর পর অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালিত হবে। তবে অনলাইন ক্লাসের ক্ষেত্রেও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান করতে হবে।

আ ন ম এহছানুল হক মিলন জানান, মিশ্র পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির অনিশ্চয়তার কারণে এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

এ প্রস্তাবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সশরীরেই নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, এই পদ্ধতি চালু হলে শিক্ষা কার্যক্রম সচল রাখার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ওপর চাপ কিছুটা কমানো সম্ভব হবে।