মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘মনের মাঝে তুমি’ দেখে তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

‘মনের মাঝে তুমি’ দেখে তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

favicon
ভোরের আলো ডেস্ক:
‘মনের মাঝে তুমি’ দেখে তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

একসময় পর্দা দাপিয়ে বেড়ানো জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে চিঠি পাঠিয়েছিলেন।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই স্মৃতিচারণা করেন। পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে মনের মাঝে তুমি সিনেমাটি দেখার পর তারেক রহমান শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান।

তিনি বলেন, ওই চিঠিতে সিনেমাটির সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে প্রশংসা করা হয় এবং এ ধরনের ভালো চলচ্চিত্র নিয়মিত নির্মাণের আশাবাদ ব্যক্ত করা হয়।

পূর্ণিমা আরও বলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় তার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন।

উল্লেখ্য, এ বিষয়ে পূর্ণিমার দেওয়া সাক্ষাৎকারভিত্তিক পডকাস্টটি আজ শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন-এ প্রচারিত হওয়ার কথা রয়েছে।