মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাফার্নেস তেলের দাম লিটারে ২৪.৫৯ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ রাতেই

ফার্নেস তেলের দাম লিটারে ২৪.৫৯ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ রাতেই

favicon
ভোরের আলো ডেস্ক:
ফার্নেস তেলের দাম লিটারে ২৪.৫৯ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ রাতেই

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা হয়েছে।

রোববার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এই দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম নির্ধারণ করে।

সর্বশেষ এই ঘোষণার মাধ্যমে দ্বিতীয়বারের মতো ফার্নেস তেলের মূল্য সমন্বয় করল বিইআরসি।