বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজ্বালানির দাম বাড়ানোয় সরকারের সমালোচনায় সারজিস আলম, বললেন ‘সিন্ডিকেটের কাছে নতি স্বীকার’

জ্বালানির দাম বাড়ানোয় সরকারের সমালোচনায় সারজিস আলম, বললেন ‘সিন্ডিকেটের কাছে নতি স্বীকার’

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানির দাম বাড়ানোয় সরকারের সমালোচনায় সারজিস আলম, বললেন ‘সিন্ডিকেটের কাছে নতি স্বীকার’

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এই সিদ্ধান্তকে ‘জ্বালানি সিন্ডিকেটের কাছে নতি স্বীকার’ বলে অভিহিত করেছেন।

শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সারজিস আলম বলেন, বিশ্ববাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকার জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হওয়া নতুন মূল্যতালিকা অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এছাড়া ডিজেলের দাম ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই দাম সমন্বয় করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা বাড়ছে।