বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হাম ও সন্দেহভাজন আক্রান্ত ১,৫৬৪ শিশু, মৃত্যু ৮

২৪ ঘণ্টায় হাম ও সন্দেহভাজন আক্রান্ত ১,৫৬৪ শিশু, মৃত্যু ৮

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হাম ও সন্দেহভাজন আক্রান্ত ১,৫৬৪ শিশু, মৃত্যু ৮

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হাম-সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে ১৪৩ জনের হাম নিশ্চিত করা হয়েছে এবং বাকি ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন হিসেবে চিহ্নিত।

একই সময়ে হাম ও এর উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের ক্ষেত্রে হাম নিশ্চিত ছিল।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত সময়ে দেশে নিশ্চিত হাম রোগে ৪৩ জন এবং হাম-সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে মোট ৩২ হাজার ২৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত করা হয়েছে।