রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমশিক্ষাআজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার জন্য ২ হাজার ২৯১টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মোট ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ৭২৫টি কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান।

উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে বলেও তিনি জানান।

এদিকে, পরীক্ষা চলাকালীন সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় এড়াতে অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।