কন্যাসন্তানের বাবা হলেন মুনাওয়ার ফারুকি
জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৭–এর বিজয়ী মুনাওয়ার ফারুকি কন্যাসন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী মেহজাবিন কোটওয়ালা একটি কন্যাশিশুর জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই এ সুখবর জানান মুনাওয়ার। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন।
এই খবরে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ান, রণবীর আল্লাহাবাদিয়া ও অ্যালি গনিসহ আরও অনেকে।
জানা গেছে, ২০২৪ সালের মে মাসে মুনাওয়ার ফারুকি মেকআপ শিল্পী মেহজাবিন কোটওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে শুরুতে তারা বিষয়টি গোপন রেখেছিলেন। পরে একটি ভিডিও প্রকাশ্যে এলে বিয়ের বিষয়টি সামনে আসে, যেখানে হিনা খান–কেও উপস্থিত থাকতে দেখা যায়।
উল্লেখ্য, এটি মুনাওয়ার ফারুকির দ্বিতীয় বিয়ে। তার প্রথম সংসারে একটি পুত্রসন্তান রয়েছে, যার দায়িত্ব তিনি নিজেই পালন করছেন। অন্যদিকে মেহজাবিন কোটওয়ালারও প্রথম সংসারে একটি ১০ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।