বুধবার , ১৩ মে ২০২৬
বুধবার , ১৩ মে ২০২৬
হোমবিনোদনবিজেপির জয়ে শুভেচ্ছা জানালেন দেব, বাংলা চলচ্চিত্রে ঐক্যের আহ্বান

বিজেপির জয়ে শুভেচ্ছা জানালেন দেব, বাংলা চলচ্চিত্রে ঐক্যের আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
বিজেপির জয়ে শুভেচ্ছা জানালেন দেব, বাংলা চলচ্চিত্রে ঐক্যের আহ্বান

তৃণমূলের হাত ধরে ২০১৪ সালে রাজনীতিতে আসা টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব দীর্ঘ এক দশকের বেশি সময় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। তবে ২০২৬ সালের নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন অবস্থানে দেখা যাচ্ছে তাকে।

বুধবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টি-এর বিজয়ে শুভেচ্ছা জানান তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেব লেখেন, বাংলায় নতুন সরকার গঠনের জন্য জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন এবং তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নে কাজ করবে।

এছাড়া চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। দেব বলেন, জনজীবন ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত একজন হিসেবে তিনি চান, বাংলা চলচ্চিত্রে বিভাজন ও নিষেধাজ্ঞার সংস্কৃতি দূর হয়ে ঐক্য ও সৃজনশীল স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক।

তিনি আরও উল্লেখ করেন, চলচ্চিত্র বাংলার অন্যতম পরিচয় এবং এর উন্নয়ন পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব।