শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়রাজধানীর বসুন্ধরায় স্ত্রীর মরদেহ উদ্ধারে গিয়ে ৮৬ কেজি গাঁজাসহ স্বামী গ্রেফতার

রাজধানীর বসুন্ধরায় স্ত্রীর মরদেহ উদ্ধারে গিয়ে ৮৬ কেজি গাঁজাসহ স্বামী গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীর বসুন্ধরায় স্ত্রীর মরদেহ উদ্ধারে গিয়ে ৮৬ কেজি গাঁজাসহ স্বামী গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা এলাকায় আবিদা নামে এক নারীর আত্মহত্যার খবরে মরদেহ উদ্ধারে গিয়ে বিপুল পরিমান গাঁজাসহ তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পরে তার স্বামীর আচরণ সন্দেহজনক হলে ঘর তল্লাশী করে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই নারীর স্বামী তফসিরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে তফসিরের স্ত্রী আবিদা সুলতানা নিশার আত্মহত্যার খবর আসে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তফসিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথা বলায় বাসায় তল্লাশী চালানো হয়। এ সময় ঘর থেকে ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, একাধিক মামলার আসামি তফসির একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।