বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট খারিজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।
এই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে গত ৩০ এপ্রিল সাতজন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে। এছাড়া কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খানসহ আরও কয়েকজন সদস্য।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমদ, রাশনা ইমাম, তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।