বুধবার , ১৩ মে ২০২৬
বুধবার , ১৩ মে ২০২৬
হোমশিক্ষাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শুরু ২৪ মে থেকে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শুরু ২৪ মে থেকে

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শুরু ২৪ মে থেকে

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে।

তবে বাস্তবে শিক্ষার্থীরা ২১ মে ক্লাস শেষ করার পর থেকেই দীর্ঘ ছুটিতে যেতে পারবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলবে ৭ জুন।

অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের টানা ছুটি থাকবে।

অন্যদিকে মাদরাসাগুলোর ছুটি আরও দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে।

ফলে মাদরাসা শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করবে।