বৃহস্পতিবার , ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার , ০৪ জুন ২০২৬
হোমশিক্ষাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ঘোষণা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ঘোষণা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাখাতে কোনো ধরনের কৃপণতা করবে না সরকার।

রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, আগামী ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার জটিলতা দূর করতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় দশ বছরের মধ্যে মাধ্যমিক এবং বারো বছরের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, এ বিষয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করা হবে কীভাবে নির্ধারিত পাঠসূচি সম্পন্ন করে সময় নষ্ট না করে যথাসময়ে পরীক্ষা নেওয়া যায়।

দেশের উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।