সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

favicon
ভোরের আলো ডেস্ক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

দুই দিনব্যাপী এই নির্বাচনের প্রথম দিনে মোট ১ হাজার ৭৭১টি ভোট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এবারের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মোট ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান।

এ ছাড়া সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবদুল বাতেন।