শুক্রবার , ২২ মে ২০২৬
শুক্রবার , ২২ মে ২০২৬
হোমরাজনীতিচীনের সহায়তায় বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের

চীনের সহায়তায় বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের

favicon
ভোরের আলো ডেস্ক:
চীনের সহায়তায় বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের

দেশে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চীনের সহায়তায় আবারও চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে অনুষ্ঠিত বাংলাদেশ–চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পাট শিল্পকে আধুনিকায়ন করতে চীনের প্রযুক্তিগত সহায়তাও চাওয়া হয়েছে।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। বিশেষ করে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন