এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে শুরু: শিক্ষামন্ত্রী
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন মাসে এবং শেষ হবে জুলাইয়ে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সময়সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারিতে শেষ হবে। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হবে।