বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদেশের বাজারে ফের কমল সোনার দাম

দেশের বাজারে ফের কমল সোনার দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে ফের কমল সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। শনিবার (১৬ মে, ২০২৬) সকাল থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ৪,৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এর আগে এক দিনের ব্যবধানে আগের দিনও সোনার দাম কমানো হয়েছিল।

  • ২১ ক্যারেট: ভরিপ্রতি ২,২৭,৩৩১ টাকা
  • ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৪,৮৪৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৫৮,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে।