সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতমোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠনের শুনানি ২৫ জুন

মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠনের শুনানি ২৫ জুন

favicon
ভোরের আলো ডেস্ক:
মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠনের শুনানি ২৫ জুন

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় ট্রাকচালক মো. হোসেনকে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন শুনানির তারিখ নির্ধারণ করে আগামী ২৫ জুন দিন ধার্য করেন।

মামলার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় চার্জশিট, সাক্ষ্য-প্রমাণ, ডিজিটাল তথ্য-উপাত্ত, কললিস্ট, ভিডিও ফুটেজ ও ফরেনসিক প্রতিবেদনসহ সব ন