বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
হোমরাজনীতিবিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের কষ্ট বাড়বে: সাইফুল হক

বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের কষ্ট বাড়বে: সাইফুল হক

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের কষ্ট বাড়বে: সাইফুল হক

বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা বন্ধ করা গেলে দাম বাড়ানোর প্রয়োজন পড়ত না। তাই সরকারের উচিত মূল্যবৃদ্ধির উদ্যোগ থেকে সরে আসা।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে মূল্যবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি করলেও তা অনেক সময় সরকারি সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়।

সাইফুল হক অভিযোগ করেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে।

তিনি বিদ্যমান আইন সংস্কার এবং আগামী বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পর্যাপ্ত বরাদ্দ ও ভর্তুকি অব্যাহত রাখার আহ্বান জানান।