বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › জুন মাসে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল

জুন মাসে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল

favicon
ভোরের আলো ডেস্ক:
জুন মাসে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল

দেশের বাজারে জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। নতুন এ মূল্য আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন মূল্য ঘোষণা করে।

নতুন জ্বালানি তেলের দাম

জ্বালানিআগের দাম (টাকা/লিটার)নতুন দাম (টাকা/লিটার)
অকটেন১৪০১৪৫
পেট্রোল১৩৫১৪০
কেরোসিন১৩০১৩৫
ডিজেল১১৫১১৫

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় ও কিছু ক্ষেত্রে পণ্য পরিবহন খরচ বাড়তে পারে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় কৃষি ও ভারী পরিবহন খাতে তাৎক্ষ