সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাউড়োজাহাজের জেট ফুয়েলের দাম আবার কমাল বিইআরসি

উড়োজাহাজের জেট ফুয়েলের দাম আবার কমাল বিইআরসি

favicon
ভোরের আলো ডেস্ক:
উড়োজাহাজের জেট ফুয়েলের দাম আবার কমাল বিইআরসি

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৭ জুন) জারি করা এক আদেশে জানানো হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জন্য জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৫০ টাকা ৪১ পয়সা। এর আগে এই দাম ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।

এর আগে ২৩ মে বিইআরসি লিটারপ্রতি ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে দাম নির্ধারণ করেছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। এতে প্রতি ডলারে মূল্য দাঁড়িয়েছে ০.৯৮০৮ ডলার, যা আগে ছিল ১.০৮২৩ ডলার।

উল্লেখ্য, চলতি বছরের ৭ এপ্রিল দেশীয় রুটে জেট ফুয়েলের দাম বেড়ে ২২৭ টাকায় পৌঁছেছিল। ফলে মাত্র দুই মাসের ব্যবধানে জ্বালানিটির দাম লিটারে প্রায় ৫৭ টাকা কমানো হলো।