মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতসাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের জমি ও প্লট জব্দে আদালতের নির্দেশ, অবৈধ সম্পদ তদন্তে নতুন অগ্রগতি

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের জমি ও প্লট জব্দে আদালতের নির্দেশ, অবৈধ সম্পদ তদন্তে নতুন অগ্রগতি

favicon
ভোরের আলো ডেস্ক:
সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের জমি ও প্লট জব্দে আদালতের নির্দেশ, অবৈধ সম্পদ তদন্তে নতুন অগ্রগতি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তে নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্তে কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় তার নামে জমি ও প্লটের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। এসব সম্পদ জব্দের জন্য ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

দুদকের আবেদনের পর আদালত সংশ্লিষ্ট সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দুদকের তথ্য অনুযায়ী হারুন অর রশিদ রাজধানীর বনানী ও উত্তরাসহ বিভিন্ন অভিজাত ক্লাবের সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিপুল অর্থ ব্যয় করে এসব ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। পাশাপাশি প্রভাব খাটিয়ে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ পাওয়ার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

দুদক বর্তমানে তার বিরুদ্ধে প্রায় সাড়ে সতেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্ত করছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে হস্তান্তর, বিক্রি বা গোপন করা না যায়, সে কারণে আদালতে সম্পদ জব্দ ও ফ্রিজ করার আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছে।

এদিকে পৃথক একটি ঘটনায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মুরশেদ আলমের বিরুদ্ধে চারশত সত্তর কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এনএইচ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনকে আগামী চৌদ্দ জুন দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।