সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

favicon
ভোরের আলো ডেস্ক:
ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

ব্যাংক খাতের চলমান তারল্য সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। শুক্রবার প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা দেন।

গভর্নর জানান, অতীতে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কারণে এই অভিযোগের সূত্রপাত হয়। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানটি একটি সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি ছিল এবং সেখানে প্রাথমিকভাবে এফএসএসপি প্রকল্পের আওতায় ঋণ সুবিধা দেওয়া হয়, যেখানে সুদের হার ছিল চার শতাংশ।

তার ভাষ্য অনুযায়ী, পরে ব্যাংক সুদের হার বৃদ্ধি করে নয় থেকে এগারো শতাংশ নির্ধারণ করলে আর্থিক হিসাব-নিকাশে পরিবর্তন আসে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কিস্তি পরিশোধ সম্ভব হয়নি। কোভিডসহ অন্যান্য সংকটও পরিস্থিতিকে প্রভাবিত করে।