সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমরাজনীতিঅসম মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি নুর আহমদ বকুলের

অসম মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি নুর আহমদ বকুলের

favicon
ভোরের আলো ডেস্ক:
অসম মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি নুর আহমদ বকুলের

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল অবিলম্বে “অসম” মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানিয়েছেন।

শনিবার রাজধানীর তোপখানা রোডে পার্টি কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, জাতীয় স্বার্থ উপেক্ষা করে করা এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময় করা এই চুক্তি নিয়ে বর্তমান রাজনৈতিক সরকার সংসদে কোনো আলোচনা ছাড়াই বিষয়টি এগিয়ে নিচ্ছে, যা জনগণ গ্রহণ করবে না।

নুর আহমদ বকুল আরও বলেন, চুক্তির বিভিন্ন ধারা-উপধারায় মার্কিন প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যা দেশের স্বার্থের পরিপন্থী।

তিনি দাবি করেন, ইতিহাসে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের সময় যেমন বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধ করেছিল, তেমনি আজও যেকোনো “নব-উপনিবেশিক” প্রভাবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে আরও বলা হয়, দলের সভাপতি রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা উচিত।